কবিতা লিখে যদি তোমাকে রাখতে পারতাম, তবে হয়তো আজও আমার আঙুলে গন্ধ থাকতো তোমার। শব্দেরা এখন মৃত, তোমার স্পর্শ ছাড়া তারা আর গান গায় না। গল্প লিখে যদি তোমাকে থামাতে পারতাম, তবে হয়তো আমার বুকের ভেতর আর এমন শূন্যতা জন্মাত না। পাণ্ডুলিপির প্রতিটি পাতায় আজ শুধু তোমার চলে যাওয়ার শব্দ বাজে— ধীরে ধীরে, ধারালো ছুরির মতো। যুদ্ধ করে যদি তোমাকে আটকাতে পারতাম, তবে হয়তো এই পরাজিত বিকেলগুলোকে এভাবে বয়ে বেড়াতে হতো না কাঁধে কাঁধে। সব যুদ্ধ শেষ, সব ব্যূহ ভেঙে গেছে, শুধু তোমার অনুপস্থিতি জিতে গেছে আমার সমস্ত অস্তিত্বের ওপর। ভালোবাসা কি সত্যি ছিল? নাকি ভালোবাসা কেবলই এক মরুভূমির মিথ্যা মরীচিকা— যেখানে আমি দৌড়েছি সারাজীবন, তুমি কোনোদিন ছিলে না... শুধু ছায়া ছিল, ছায়ারও ছায়া। এখন রাতের বাতাসে ভেসে আসে ফাঁকা নাম, ভাঙা কবিতা, ফুরিয়ে যাওয়া যুদ্ধের শ্লোগান। ভালোবাসা কি সত্যি ছিল? _Ujjwal
ঘড়ির কাঁটা থেমে গেছে, কীসের জন্য — জানি না। হাওয়ার শরীরে ফাটল ধরেছে, আমি শুনি, শুনি এক ফাটল-ফুটো শব্দ... তুমি কি ছিলে কোনোদিন? পেছনের রাস্তায় পায়ের ছাপ নেই আর, নেই কোনো চিহ্ন, নেই কোনো অপেক্ষা। শুধু কুয়াশার ভেতর হাত বাড়াই, ছুঁয়ে দেখি — ভেঙে যায়, গলে যায়, অদৃশ্য। আমার দেহে জমেছে মরা সময়, প্রতিটি শিরায় কাঁদে পরিত্যক্ত বৃষ্টি। তুমি চলে গেছো, তাই? না কি আমি নিজেই মুছে গেছি — ধোঁয়ার মতো, ছাইয়ের মতো? একটা নামহীন ঘর পড়ে আছে বুকে, দরজা জানালা খুলে চুপচাপ, সেখানে ঢোকে না আলো, ঢোকে না বাতাস শুধু ঢোকে এক চিরস্থায়ী বিস্মরণ। আমি কাঁদি না, আমি ডাকি না, আমি কেবল রয়ে গেছি— একটা অপূর্ণ, অদেখা, অকথিত চিৎকার হয়ে। -- ujjwal
বাংলার উৎসব ভূমিকা :- "এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা"— ঈশ্বর গুপ্ত উৎসব হল মানবজীবনের একটি অপরিহার্য অঙ্গ । মানুষ শুধু খেয়ে-পরে বেঁচেই সন্তুষ্ট থাকে না । সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায় । মানুষ দৈনন্দিন জীবনের গতানুগতিক একঘেয়েমির জীবন থেকে মুক্তি চায় । শ্রমক্লান্ত জীবনে পেতে চায় সহজ অনাবিল আনন্দ । আর তাই মানুষ উৎসবে মেতে ওঠে । উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে । বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ বারবার ঘনিয়েছে । কখনও দুর্ভিক্ষ, মহামারী মেতেছে বীভৎস মারণ যজ্ঞে । কখনও রাষ্ট্রীয় বিপর্যয় তাদের ভাসিয়ে নিয়ে গেছে স্থান থেকে স্থানান্তরে । তবুও আনন্দস্রোতে ভাটা পড়েনি, কারণ বাঙালি উৎসব প্রিয় জাতি । আমার আনন্দে সবার আনন্দ হউক, আমার সুখে সবাই সুখী হউক, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ । উৎসবের শ্রেণীবিভাগ :-এই উৎসবকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়— (ক) ঋতু উৎসব, (খ) ধর্মীয় উৎসব, (গ) সামাজিক-পারিবারিক উৎসব ও (ঘ) জাতীয় উৎসব । (ক) ঋতু উৎসব :- বিশেষ বিশেষ ঋতুর সঙ্গ...
Comments
Post a Comment